• রাজনীতি

চীন থেকে দেওয়া সারজিস আলমের পোস্ট ভাইরাল

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ এশিয়ার অন্যতম উন্নত দেশ চীনে চার দিনের দলীয় সফরে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৮ নেতা। গত ২৬ আগস্ট দিবাগত রাত ১০টায় ঢাকা থেকে রওনা দেন তারা। ৩০ আগস্ট (শনিবার) দেশে ফেরার কথা রয়েছে তাদের।

‎এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।

‎সফরে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে সাক্ষাতের কথা ছিল তাদের। সেইসঙ্গে এই সফরের মাধ্যমে দুই দেশের সরকার ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন ঘটবে বলে মনে করছে দলটি।

‎এনসিপির নেতারা জানান, চীন সফরকালে তারা একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রাম ও শিল্পকারখানা পরিদর্শন করবেন। চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাদের। এনসিপির দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

‎বিচারক শ্বশুরকে নিয়ে যে ব্যাখ্যা দিলেন সারজিস
‎বিচারক শ্বশুরকে নিয়ে যে ব্যাখ্যা দিলেন সারজিস
‎এদিকে, শুক্রবার (২৯ আগস্ট) চীন থেকে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে একটা পোস্ট দেন এনসিপি নেতা সারজিস আলম। যা রীতিমত ভাইরাল হয়েছে।

‎এদিন বেলা ১১টার দিকে দেওয়া ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা চায়নাকে যতটা উন্নত ভাবি, অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে চায়না তার চেয়ে অনেক বেশি উন্নত’।

‎মাত্র এক ঘণ্টার ব্যবধানে তার এই পোস্টটিতে লাইক-কমেন্টের বন্যা বয়ে গেছে। ইতোমধ্যেই ৮৮ হাজার রিঅ্যাকশন ও ১০ হাজারের মতো কমেন্ট পড়েছে। আর শেয়ার হয়েছে ৭৮৬ বার।

‎বেশিরভাগই ইতিবাচক কমেন্টে ভরিয়ে দিচ্ছেন।এর আগে গত ২১ আগস্ট চীন সফর উপলক্ষে এনসিপির এই প্রতিনিধিদলের জন্য এক সংবর্ধনার আয়োজন করে ঢাকাস্থ চীনা দূতাবাস। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo