প্রতীকী ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ এক গৃহবধূকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
আটককৃত গৃহবধূ আকলিমা বেগম (৫৫) উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর হাটপাড়া গ্রামের কবির উদ্দিনের স্ত্রী।
বুধবার (২৭ আগস্ট) রাত দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ পাবনার সিপিসি-২ এর একটি দল মো. ইব্রাহিম খলিলের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। এসময় কবির উদ্দিনের বাড়ির বসত ঘর থেকে গাঁজা উদ্ধার করা হয়, আটক করা হয় আকলিমাকে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিকে বৃহস্পতিবার পাবনা জেল হাজতে প্রেরণ করা হবে।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

মন্তব্য (০)