ছবিঃ সিএনআই
দোহার (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার দোহার উপজেলার চর কুসুমহাটি এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে নূর হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। সে মাহমুদপুর এলাকায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সোরহাব মৃধার ছেলে।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে চর কুসুমহাটি এলাকায় তালুকদার জামে মসজিদের নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসময় নিহতরে পরিবার ও স্বজনের আহাজারিতে ভারি হয়ে উঠে হাসপাতালের পরিবেশ।
এ ব্যাপারে দোহার থানার ওসি হাসান আলী জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ থাকলে সে অনুযায়ী তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

মন্তব্য (০)