ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, মুক্তিযুদ্ধের সময় সঠিক ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছিল আওয়ামী লীগ। তারা সে সময় পালিয়ে গিয়েছিল। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।
সোমবার (২৫ আগস্ট) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ কথা বলেন।
ফেব্রুয়ারির নির্বাচনে মানুষ ভোট দিতে মুখিয়ে আছে জানিয়ে ড. মঈন বলেন, ইতোমধ্যেই নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। এতে, জনগণের ভোট দেয়ার প্রত্যাশা পূরণ হবে।
তিনি বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই কেবল বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে পেতে পারে। তাদের পছন্দমত ৩০০ প্রতিনিধি বাছাইয়ের একমাত্র মাধ্যম নির্বাচন।
এসময় জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন ও দোয়া করা হয়।
নিউজ ডেস্ক : এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম ব...
নিউজ ডেস্ক : বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক অবস্থ...
পাবনা প্রতিনিধিঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)...
নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় মানব...
নিউজ ডেস্ক : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রধা...

মন্তব্য (০)