ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে যৌথ অভিযানে পাকিস্তানি রিভলভার ও গুলি জব্দ করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে ফরিদপুরের র্যাব-১০-এর দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার গভীর রাতে মধুখালী উপজেলার দেলমোহারপুর গ্রামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ ও সেনাবাহিনী এ অভিযান চালায়।
র্যাব-১০-এর দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদ পেয়ে জেলার মধুখালী উপজেলার দেলমোহারপুর এলাকায় র্যাব-১০ ও সেনাবাহিনী একটি অভিযান পরিচালনা করে। এসময় ইব্রাহীম খান নামে এক ব্যক্তির বাগানের নির্জন ও পরিত্যক্ত অংশে তল্লাশি চালিয়ে একটি পাকিস্তানি রিভলভার, তিন রাউন্ড তাজা গুলি এবং একটি ব্যবহৃত কার্তুজ জব্দ করা হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সংক্রান্ত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

মন্তব্য (০)