• সমগ্র বাংলা

গোপালপুরে ঝিনাই নদী ও কাতলা বিল থেকে অবৈধ জাল জব্দ ও আগুনে পুড়ে ধ্বংস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদী ও বড় কমুল্লী কাতলা বিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে আগুনে পোড়ে বিনষ্ট করেছে ভ্রাম্যমান আদালত।  সোমবার (১৮ আগস্ট) বিকেলে  উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তুহিন হোসেন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুর ইসলাম, আরো উপস্থিত ছিলেন গোপালপুর থানা পুলিশের সদস্যবৃন্দ।

অভিযানে প্রায় ৬০০ মিটার নিষিদ্ধ চায়না জাল ও ৩০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে পরিবেশ ও মাছের প্রজনন রক্ষার্থে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন বলেন, অবৈধ জাল ব্যবহার করে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। তাই নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। মাছের ভান্ডার রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকলে নদী ও বিলগুলোতে দেশীয় মাছের উৎপাদন বাড়বে এবং জেলেরা লাভবান হবেন।

মন্তব্য (০)





image

‎ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

১

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার...

image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

৩

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৪

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৫

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

  • company_logo