ফাইল ছবি
নিউজ ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে যারা নির্যাতন করেছে, তাদের প্রত্যেকের বিচারের দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক মিলাদ মাহফিলে এসব কথা বলেন মির্জা আব্বাস। মিলাদ মাহফিলে আয়োজন করে শ্রমিক দল।
এসময় তিনি খালেদা জিয়ার আপসহীনতার কথা তুলে ধরে বলেন, পৃথিবীতে তিনি অনন্য নজির হয়ে থাকবেন। তাকে যারা ধীরে ধীরে মেরে ফেলতে চেয়েছিল, তারা আজ দেশে নেই। অন্যদিকে বেগম খালেদা জিয়ার দেশে আসছেন এবং জনগণের নেতৃত্ব দিচ্ছেন।
এদিকে একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, এখনও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। সেই সঙ্গে ভোট গণনা আগ পর্যন্ত জনগণের মনে সংশয় থাকবে।
অন্যদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান আহবান দলে নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণ ভীত, সন্ত্রস্ত হয় এমন কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।
নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত ম...
নিউজ ডেস্ক : রাজনৈতিক দলগুলো ভালো বা যোগ্য মানুষ ...
নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপা...
নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভ...
নিউজ ডেস্ক : দেবী দুর্গার সাজে ব্রাহ্মণবাড়িয়া-২ আ...

মন্তব্য (০)