• সমগ্র বাংলা

ঝিনাইদহে মোটরসাইকেল ও বাইসাইকেল সংঘর্ষে দুই ছাত্রের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধিঃ ‎ঝিনাইদহ সদর উপজেলার দড়িগোবিন্দপুর এলাকায় ২ মোটরসাইকেল ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ২ স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন জন। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
‎নিহতরা হলো-দড়িগোবিন্দপুর গ্রামের কোরবান আলীর ছেলে আরাফাত হোসেন (১৬) ও একই গ্রামের ইমরান হোসেনের ছেলে শিহাব (১৬)। আরাফাত ঝিনাইদহ শহরের মল্লিক শহিদুল ইসলাম কারিগরি কলেজের ও শিহাব কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্র ছিলো।
‎
‎স্থানীয়রা জানায়, রাত ৮ টার দিকে শিহাব ও আরাফাত মোটরসাইকেলে পার্শবর্তী বয়েরাতলা বাজারে যাচ্ছিলো। পথে দড়িগোবিন্দপুর মৌরিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও বাইসাইকেলের সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়।
‎এতে ৫ জন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে শিহাব, আরাফাত ও বাইসাইকেল চালককে ফরিদপুরে রেফার্ড করে। ফরিদপুরে যাওয়ার পথে শিহাব ও ঢাকায় যাওয়ার পথে আরাফাত মারা যায়।  বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

মন্তব্য (০)





image

একসঙ্গে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

১

নিউজ ডেস্ক : ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ...

image

কাওরাইদকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার অঙ্গীকার স্...

২

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নকে সন্ত্রাস,...

image

রাণীনগরে উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা

৩

নওগাঁ প্রতিনিধি: “উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক...

image

‎ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

৪

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার...

image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

  • company_logo