• সমগ্র বাংলা

বিচারহীনতার কারণে সাংবাদিক হত্যা-নির্যাতন বন্ধ হচ্ছে না: এম আবদুল্লাহ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ বলেছেন, বিচারহীনতার কারণেই সাংবাদিক হত্যা ও নির্যাতন বন্ধ হচ্ছে না। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার স্বল্পতম সময়ে শেষ করতে হবে। আগামী এক মাসের মধ্যে নিহত তুহিনের পরিবারকে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সর্বোচ্চ অনুদান প্রদান করা হবে।
‎
‎সোমবার রাত ৯টার দিকে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে সাপ্তাহিক ফেনীর সংবাদ পত্রিকার ৩৪তম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎এম আবদুল্লাহ জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট তুহিনের স্ত্রী ও দুই শিশুসন্তানের পাশে থাকবে এবং তাদের পড়ালেখার সম্পূর্ণ দায়িত্ব নেবে। বিগত ফ্যাসিবাদী শাসনে ৬১ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে এবং সাড়ে তিন হাজার সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, হাসিনা সরকার সাংবাদিক হত্যা-নির্যাতনকে এক ধরনের বৈধতা দিয়েছিল। ভিন্নমতের সংবাদমাধ্যম বন্ধ করা ও সম্পাদক-সাংবাদিক নিপীড়ন তখন নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছিল। এখন আর সাংবাদিক নিপীড়নে রাষ্ট্রীয় আশকারা নেই। হত্যা বা নির্যাতনের ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে দুর্বৃত্ত চক্রের কালো হাত ভেঙে দেওয়া সম্ভব।
‎
‎তিনি আরও বলেন, সাংবাদিকতার অধিকার সুরক্ষা আইন শিগগিরই অধ্যাদেশ আকারে জারি হবে। এ আইনে সাংবাদিকদের শারীরিক ও আর্থিক নিরাপত্তায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলা হয়েছে। তবে সাংবাদিকদের অধিকার সুরক্ষার পাশাপাশি দায়িত্বের বিষয়েও সচেতন থাকা জরুরি, নইলে এই সুরক্ষা দীর্ঘস্থায়ী নাও হতে পারে।
‎
‎পত্রিকার প্রকাশক অধ্যাপক লিয়াকত আলী ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমান, ডিডিএলজি গোলাম মো. বাতেনসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতারা।

মন্তব্য (০)





image

অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা : সেন্টমার্টিন উপকূলে ৬৫ যাত্রী...

১

কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনের অদূরে ট্রলারের ইঞ্জিন ও...

image

সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বি...

২

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ব...

image

চাটমোহরে পুলিশের অভিযানে মাদকসেবী ও কারবারিসহ আটক ৩

৩

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী পৃথক অভিযানে দু...

image

একসঙ্গে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

৪

নিউজ ডেস্ক : ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ...

image

কাওরাইদকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার অঙ্গীকার স্...

৫

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নকে সন্ত্রাস,...

  • company_logo