• সমগ্র বাংলা

গাজীপু‌রে সাংবা‌দিক হত‌্যার প্রতিবা‌দে মা‌নিকগ‌ঞ্জে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও হত‌্যাকারী‌দের ফাঁ‌সির দাবী‌তে মানিকগঞ্জের সাটু‌রিয়া প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকাল সা‌ড়ে ১০ টায় উপ‌জেলা প‌রিষদ চত্বরে এ কর্মসূচিতে ‌জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে সাটু‌রিয়া প্রেসক্লা‌বের সভাপ‌তি মো: জাহাঙ্গীর আলম এর সভাপ‌তি‌ত্বে ও সাধারন সম্পাদক মো: হাসান ফ‌য়েজীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব‌্যবসা কর‌তে হ‌বে। এছাড়াও সাংবাদিকরা মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে প্রতিনিয়ত নানা হুমকি, হামলা ও হয়রানির শিকার হচ্ছেন। এ অবস্থায় সরকারের উচিত সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করতে ব‌্যবস্থা গ্রহন করা।

এ সময় মানববন্ধনে উপ‌স্থিত ছি‌লেন, সাটু‌রিয়া প্রেসক্লা‌বের সা‌বেক স‌াধারন সম্পাদক মো: সো‌হেল রানা খান, সহ সভাপ‌তি শহিদুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, অর্থ সম্পাদক মইনুল ইসলাম, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান রানা, দপ্তর সম্পাদক মাহামুদুল হাসান ম‌নি, ক্রিয়া সম্পাদক মো: সিরাজুল ইসলাম শিরু, সদস‌্য মো: লুৎফর রহমান, মো: হো‌সেন জয়, মো: শ‌হিদুল ইসলাম, কাওসার আহ‌ম্মেদ, হৃদয় মাহামুদ রানা, আ: সালাম স‌ফিক,  সাংবা‌দিক মাসুদ রানা, সাংবা‌দিক সোলাইমানসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।

মন্তব্য (০)





image

অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা : সেন্টমার্টিন উপকূলে ৬৫ যাত্রী...

১

কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনের অদূরে ট্রলারের ইঞ্জিন ও...

image

সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বি...

২

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ব...

image

চাটমোহরে পুলিশের অভিযানে মাদকসেবী ও কারবারিসহ আটক ৩

৩

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী পৃথক অভিযানে দু...

image

একসঙ্গে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

৪

নিউজ ডেস্ক : ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ...

image

কাওরাইদকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার অঙ্গীকার স্...

৫

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নকে সন্ত্রাস,...

  • company_logo