• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র সহ গ্রেপ্তার-৬

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক অভিযানে দেশীয় অস্ত্র সহ ৬ ডাকাত ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১১।

সোমবার  রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই রোধকল্পে  সোনারগাঁয়ে উপজেলার পাঁচকানির কান্দি এলাকা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র সহ ৬ জন ডাকাতকে গ্রেফতার করে এবং পিরোজপুরের বটতলা থেকে ১০১ কেজি গাঁজা সহ ১ টি মিনি ট্রাক জব্দ করা হয়।গ্রেফতারকৃত হল, মফিজুল ইসলাম ওরফে জামিল বাবু, সাইফুল ইসলাম ওরফে সাকিব,মানিক, সাদ্দাম, সহিদ ও মনির হোসেন। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চাপাতি,চাইনিজ কুড়াল,ছুরি, সুইচ গিয়ার ও দা।

বিকেলে সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এতথ্য জানান। 

তিনি জানান, দীর্ঘদিন যাবত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ব্রিজের টোলপ্লাজার অভিমুখে যানজটে বা কৃত্রিম ভাবে যানজট সৃষ্টি করে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীবাহী ও মালবাহী গাড়ীতে আক্রমণ করে যাত্রী ও চালকদের মোবাইল, স্বর্ণালংকার, নগদ টাকা সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে নিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে ছয়জনকে আটক করলে তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃিত দেশীয় অস্ত্র করা হয়।

অপরদিকে, পিরোজপুর বটতলা এলাকা থেকে ১০১ কেজি গাঁজা সহ ১ টি মিনি ট্রাক জব্দ করা হয়। পালিয়ে যায় আসামীরা। তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। 

 

মন্তব্য (০)





image

অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা : সেন্টমার্টিন উপকূলে ৬৫ যাত্রী...

১

কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনের অদূরে ট্রলারের ইঞ্জিন ও...

image

সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বি...

২

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ব...

image

চাটমোহরে পুলিশের অভিযানে মাদকসেবী ও কারবারিসহ আটক ৩

৩

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী পৃথক অভিযানে দু...

image

একসঙ্গে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

৪

নিউজ ডেস্ক : ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ...

image

কাওরাইদকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার অঙ্গীকার স্...

৫

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নকে সন্ত্রাস,...

  • company_logo