• অর্থনীতি

এক মাসে আন্তঃব্যাংকে লেনদেন কমেছে ৬৮ হাজার কোটি টাকা

  • অর্থনীতি

প্রতীকী ছবি

নিউজ ডেস্ক : আন্তঃব্যাংকে বাণিজ্যিক ব্যাংকগুলোর লেনদেন আবার কমেছে। গত মার্চের তুলনায় এপ্রিলে আন্তঃব্যাংকে লেনদেন কমেছে ৬৮ হাজার কোটি টাকা। গত এক মাসের তুলনায় লেনদেন কমলেও বেড়েছে গত বছরের এপ্রিলের তুলনায়। রোববার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে দেখা যায়, গত মার্চে আন্তঃব্যাংকে লেনদেন হয়েছে ৭ লাখ ৪৬ হাজার কোটি টাকা। গত এপ্রিলে তা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকা। এক মাসে লেনদেন কমেছে ৬৮ হাজার কোটি টাকা। তবে গত বছরের এপ্রিলের তুলনায় লেনদেন বেড়েছে। গত বছরের এপ্রিলে আন্তঃব্যাংকে লেনদেন হয়েছিল ৬ লাখ ১৭ হাজার কোটি টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৬১ হাজার কোটি টাকা।

সাম্প্রতিক সময়ে ব্যবসা খাতে মন্দা, তারল্য সংকট ও পারস্পরিক আস্থার অভাবেই আন্তঃব্যাংকে লেনদেন কমেছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

প্রতিবেদনে দেখা যায়, ইসলামি শরিয়া ভিত্তিতে পরিচালিত ব্যাংকগুলোর আন্তঃব্যাংক লেনদেন আরও কমেছে। গত বছরের এপ্রিলে এসব ব্যাংকের আন্তঃব্যাংক লেনদেন হয়েছিল ৮২ হাজার কোটি টাকা।

গত এপ্রিলে হয়েছে ৪৯ হাজার কোটি টাকা। এক বছরের হিসাবে আন্তঃব্যাংক লেনদেন কমেছে ৩৩ হাজার কোটি টাকা। গত মার্চে লেনদেন হয়েছে ৫৬ হাজার কোটি টাকা। এক মাসের ব্যবধানে লেনদেন কমেছে ৭ হাজার কোটি টাকা।

 

মন্তব্য (০)





image

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

১

নিউজ ডেস্ক : দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদ...

image

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক পদ্ধতি কীভাবে কার্যকর হবে?

২

নিউজ ডেস্ক : বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়াহভিত্ত...

image

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

৩

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...

image

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

৪

নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

image

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ: এডিবি

৫

নিউজ ডেস্কঃ চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক...

  • company_logo