• সমগ্র বাংলা

সাংবাদিক হত্যার প্রতিবাদ ও সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাণীনগরে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মম ভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা এবং সাংবাদিক আনোয়ার হোসেনকে হত্যা চেষ্টার প্রতিবাদে নওগাঁর রাণীনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। রোববার উপজেলায় কর্মরত পেশাজীবী সাংবাদিকবৃন্দদের ব্যানারে উপজেলা পরিষদের গেটের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদের সভাপতিত্বে ও ক্লাবের সদস্য রহিদুল ইসলাম রাইপের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক সাইফুল ইসলাম, ওহেদুল ইসলাম মিলন, আব্দুর রউফ রিপন, সাহাজুল ইসলাম, সুকুমল কুমার প্রামানিক, মামুনুর রশিদ, আওরঙ্গজেব হোসেন রাব্বী, কাজী রহমান প্রমুখ।

এ সময় বক্তারা গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে হত্যা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এছাড়া জড়িত সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে জেলখানায় নয় দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তর মূলক শাস্তি প্রদান করাসহ সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানান। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে রাণীনগর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সকল সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মন্তব্য (০)





image

অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা : সেন্টমার্টিন উপকূলে ৬৫ যাত্রী...

১

কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনের অদূরে ট্রলারের ইঞ্জিন ও...

image

সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বি...

২

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ব...

image

চাটমোহরে পুলিশের অভিযানে মাদকসেবী ও কারবারিসহ আটক ৩

৩

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী পৃথক অভিযানে দু...

image

একসঙ্গে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

৪

নিউজ ডেস্ক : ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ...

image

কাওরাইদকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার অঙ্গীকার স্...

৫

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নকে সন্ত্রাস,...

  • company_logo