ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনার পতন ও অন্যান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে জাতীয়তাবাদী যুবদল।
শনিবার (৯ আগস্ট) লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না তারেক রহমানের হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, ‘আলহামদুলিল্লাহ, ফ্যাসিস্ট হাসিনাবিরোধী আন্দোলনে অসামান্য অবদানের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছি। এটি আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে স্মরণীয় ও গৌরবময় মুহূর্ত। যুবদলের জন্যও এটি সীমাহীন আনন্দের।’
নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত ম...
নিউজ ডেস্ক : রাজনৈতিক দলগুলো ভালো বা যোগ্য মানুষ ...
নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপা...
নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভ...
নিউজ ডেস্ক : দেবী দুর্গার সাজে ব্রাহ্মণবাড়িয়া-২ আ...

মন্তব্য (০)