• রাজনীতি

জুলাই ঘোষণাপত্র দায়সারা মনে হয়েছে: ব্যারিস্টার ফুয়াদ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জুলাই ঘোষণাপত্র যথেষ্ট দায়সারা মনে হয়েছে। এক বা দুটি পার্টিকুলার দলকে খুশি করার আকাঙ্ক্ষা এখানে ছিল বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

‎রাজধানীর বিজয়নগরে শনিবার (৯ আগস্ট) দুপুরে জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

‎ব্যারিস্টার ফুয়াদ বলেন, ঐকমত্য কমিশনে আমাদের যে সপ্তাহের পর সপ্তাহ আলোচনা হচ্ছে, সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিয়েছে, আমরা জুলাই সনদ নিয়ে যে কথা বলছি; সেগুলোর সঙ্গে ঘোষণাপত্রের কোনো ট্যাগ করা হয়নি।

‎তিনি বলেন, ঘোষণাপত্র ত্রুটি মুক্ত হতে পারেনি। আপনারা অনলাইনে দেখেছেন জনগণের মধ্যে, গণঅভ্যুত্থানের পক্ষের সব শক্তি এই ঘোষণাপত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। জুলাই সনদ নিয়ে আমরা যদি সবাই একমত হতে পারি সেখানে যে ভূমিকা থাকবে, সেই ভূমিকা যেন যোগ করা হয় তাহলে কিছুটা কাভার করার সুযোগ থাকবে বলে মনে করি।

‎তিনি আরও বলেন, এই ঘোষণাপত্রে যে দরদ থাকার কথা ছিল বাক্যে, শব্দে, ভাষায় আমরা সেগুলো দেখতে পাইনি। এটার মধ্যে কোনো প্রাণ ছিল না।

মন্তব্য (০)





image

যার যার সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়ান: নাহি...

নিউজ ডেস্ক : এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম ব...

image

হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে ...

নিউজ ডেস্ক : বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক অবস্থ...

image

‎আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে: পাবনায় সারজিস আলম

পাবনা প্রতিনিধিঃ ‎জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)...

image

যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় মানব...

image

প্রতিমন্ত্রী শাহে আলমকে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ও বন্ধু বিব...

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রধা...

  • company_logo