• জাতীয়

টয়লেটের ফ্লাশ নষ্ট, মাঝ আকাশ থেকে ঢাকায় ফিরল বিমান

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক :  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবিগামী একটি ফ্লাইট (বিজি ৩২৭) উড্ডয়নের প্রায় দেড় ঘণ্টা পর আবার ঢাকায় ফিরে এসেছে। উড্ডয়নের পর বিমানটির তিনটি টয়লেটের ফ্লাশ নষ্ট হয়ে যায়। এতে যাত্রীরা অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়ায় ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন পাইলট। 

বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩১ মিনিটে বিমানটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। পরে রাত ৩টা ৩৮ মিনিটে আরেকটি ফ্লাইটে যাত্রীদের আবুধাবি পাঠানো হয়।

এ বিষয়ে বিমানের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক আল মাসুদ খান সমকালকে বলেন, ফেরত আসা বিমানটির ত্রুটি সারানো হয়েছে। ফ্লাইটের যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে আবুধাবি পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিমানবন্দর থেকে একটি উড়োজাহাজ উড্ডয়নের কমপক্ষে ৩ ঘণ্টা আগে গ্রাউন্ড ইঞ্জিনিয়ার বিভিন্ন পরীক্ষা করেন। এরপরও বিভিন্ন সমস্যা হওয়ায় ঝুঁকি না নিয়ে বিমানটি ফিরে এসেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান প্রকৌশলী মো. আলী নাছের বলেন, বিশ্বের সব এয়ারলাইন্সেই টেকনিক্যাল সমস্যা হতে পারে। তবে পরিস্থিতি সামাল দিতে তাদের বিকল্প ব্যবস্থা (অতিরিক্ত উড়োজাহাজ) আছে। ফলে টেকনিক্যাল সমস্যা হলেও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয় না।
তবে বিমানের ক্ষেত্রে এ সুবিধা নেই। কারণ রুটের তুলনায় বিমানের সংখ্যা কম।

তিনি বলেন, সম্প্রতি বিমানে ২৫টি এয়ারক্রাফট কেনার পরিকল্পনা চলছে। এ প্রকল্প বাস্তবায়ন হলে বিমানের সেবার মান উন্নতি হবে।

 

মন্তব্য (০)





image

বড়দিনের জন্য চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্...

১

নিউজ ডেস্ক : খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ...

image

শ্রমিক সেজে উসকানি দিলে কঠোর ব্যবস্থা: ডিআইজি মুস্তাফিজুর

২

নিউজ ডেস্ক :  বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্য...

image

দেশের পরবর্তী পুলিশ প্রধান হিসেবে আলোচনার শীর্ষে রেলওয়ে প...

৩

বিশেষ প্রতিবেদক: দুই দফা চাকরিচ্যুত, দীর্ঘ বঞ্চনা ও নানা প্র...

image

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ ক...

৪

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে...

image

বাংলাদেশ জাতীয় সংসদের ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বা...

৫

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় সংসদের ‘ই-বাংলাদেশ পা...

  • company_logo