• অর্থনীতি

ফরিদপুরে বেড়েছে পেঁয়াজের দাম

  • অর্থনীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ৮ দিনের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজের দাম মণ প্রতি বেড়েছে হাজার টাকা (কেজিতে ২৫ টাকা)। তবে কয়েকদিনের তুলনায়  তা আজ সামান্য কমেছে।  বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ কমে যাওয়ায় এমনটি হয়েছে। এদিকে পাইকারি বাজারে দর বেড়ে যাওয়ায় ভোক্তা পর্যায়ে এর প্রভাব পড়েছে।

 

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যানুযায়ী , পেঁয়াজ উৎপাদনে দ্বিতীয় বৃহত্তর জেলা ফরিদপুর। মৌসুমে এ জেলায় আবাদ হয়েছিল ৩৮ হাজার হেক্টর জমিতে, যা থেকে উৎপাদন হয় ছয় লাখ ৭৭ হাজার মেট্রিক টন। যদিও মৌসুমে চাষি পর্যায়ে এক হাজার থেকে ১৫০০ টাকা মণপ্রতি দর পেয়েছিলেন কৃষক। 

 

হঠাৎ ৮ দিনের ব্যবধানে ১৫০০ টাকার পেঁয়াজের মণ পাইকারি বিক্রয় হচ্ছে ২৬০০ থেকে ২৭০০ টাকা দরে। যা খুচরা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে।

 

 পেঁয়াজের এই দর বৃদ্ধির কারণ হিসাবে ব্যবসায়ীরা বলছেন, বাজারে চাহিদার অনুপাতে সরবরাহ করে কমেছে।

 

এদিকে চাষি ও পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন, চলতি মৌসুমে জেলার চাষিরা পাট নিয়ে ব্যস্ত সময়ে পার করায় বাজারের পেঁয়াজ সরবরাহ করছে কম। এতেই পণ্যটির চাহিদার ঘাটতি হচ্ছে।

 

ফরিদপুরের পেয়াজের আড়তদার ও পাইকারী ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, বর্তমানের বাইরের (বিদেশি) পেঁয়াজের আমদানি নেই। এ ছাড়াও দেশীয় পেঁয়াজের সরবরাহ তুলনামূলক কম থাকায় চাহিদার সঙ্গে মিলছে না। এ কারণেই দর বেড়েছে।

 

তারা আরো জানান,  জেলার চাষিরা এখন পাট জাগ দেওয়া, ধোয়া ও শুকানোর কাজে ব্যস্ত বেশি। যে কারণে পাইকারি বাজারগুলোতে পেঁয়াজ কম আনছে।

 

সরেজমিনে ফরিদপুরের টেপাখোলা বাজার,  হাজী শরিয়তউল্লাহ বাজার, উপজেলার সালথা, বোয়ালমারী ও নগরকান্দার বাজারগুলোতে দেখা যায়, খুচরা পর্যায়ে প্রকারভেদে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭৫ টাকায়। পেঁয়াজের এই লাগামহীন দরে ভোক্তাদের মাঝে অসন্তুষ্ট দেখা গেছে। ভোক্তাদের প্রত্যাশা, সরকার পেঁয়াজের দামের লাগাম টানতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

 

ফরিদপুরের কাঁচা বাজারে পেঁয়াজ কিনতে আসা কয়েকজন ক্রেতা জানান, হঠাৎ কেন পেঁয়াজের এত দাম। বিষয়টি গুরুত্ব দিয়ে প্রশাসনের দেখা উচিত। আমাদের মতো সাধারণ ভোক্তাদের এত দরে পেঁয়াজ কেনা কষ্টকর। তারা আরো জানান, সঠিক ভাবে নিয়মিত পেয়াজের বাজার মনিটরিং করলে দাম সহনীয় পর্যায়ে থাকবে। 

মন্তব্য (০)





image

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

১

নিউজ ডেস্ক : দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদ...

image

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক পদ্ধতি কীভাবে কার্যকর হবে?

২

নিউজ ডেস্ক : বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়াহভিত্ত...

image

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

৩

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...

image

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

৪

নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

image

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ: এডিবি

৫

নিউজ ডেস্কঃ চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক...

  • company_logo