• সমগ্র বাংলা

বিএনপির সমাবেশ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, পদ হারালেন ছাত্রদল নেতা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিএনপির সমাবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় অমিত হাসান রবিন নামে ছাত্রদল নেতাকে সাময়িক অব্যহতি দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ছাত্রদলের জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার আহ্বায়ক মো. সাব্বির আহম্মেদ ও সদস্য সচিব মো. আসলাম উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাময়িক অব্যাহতির বিষয়টি জানানো হয়।

অব্যাহতি পাওয়া অমিত হাসান রবিন জামালপুর সদর উপজেলার ২নং শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। 

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চত করেছেন জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ২নং শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রবিন হাসানকে (অমিত হাসান রবিন) সাময়িক অব্যহতি প্রদান করা হলো।

ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত হাসান রবিন তার ফেসবুক আইডিতে লেখেন, এটা সমাবেশ নাকি সাধারণ জনগণের ভোগান্তি? এছাড়া ওই পোস্টে যানজটে আটকে থাকা কয়েকটি গণপরিবহনের ছবিও যুক্ত করেন তিনি।

 

জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি জানান, মিছিল সমাবেশের জন্য কোনো ধরনের ভোগান্তি তৈরি হয়নি। ইউনিয়ন ছাত্রদল নেতা অন্য গ্রুপের হওয়ায় এমন পোস্ট করেছে। তার দাবি অযৌক্তিক।

এ বিষয়ে সাময়িক অব্যহতি পাওয়া শরিফুর ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক অমিত হাসান রবিনের মোবাইলে একাধিকার কল দিলেও তিনি ধরেননি।

জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিল জানান, সমাবেশ নিয়ে নিজ দল সম্পর্কে অমিত হাসান রবিন ফেসবুকে নেতিবাচক মন্তব্য করে দলীয় ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছেন। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হওয়ায় তাকে সাময়িক অব্যহতি প্রদান করা হয়েছে।

মন্তব্য (০)





image

গাজীপুরের স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা বিমানবন্দরে থেকে গ্র...

১

শ্রীপুর ( গাজীপুর) প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষি...

image

দুপুরের বদলে রাতে আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি

২

পাবনা প্রতিনিধি : শুক্রবার দুপুরে দেশে পৌঁছানোর কথা থাকলেও এ...

image

অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা : সেন্টমার্টিন উপকূলে ৬৫ যাত্রী...

৩

কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনের অদূরে ট্রলারের ইঞ্জিন ও...

image

সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বি...

৪

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ব...

image

চাটমোহরে পুলিশের অভিযানে মাদকসেবী ও কারবারিসহ আটক ৩

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী পৃথক অভিযানে দু...

  • company_logo