• সমগ্র বাংলা

মেলান্দহে ভুয়া ভোটার তালিকা তৈরি, আদালতে মামলা, নির্বাচন স্থগিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ম্যানেজিং কমিটি নির্বাচনে ভুয়া ভোটার তালিকা তৈরি করা অভিযোগ উঠেছে কোনামালঞ্চ আমেনা দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে। 

এ ঘটনায় গত (১৭ জুলাই) আব্দুল বারেক নামে এক অবিভাবক সদস্য আদালতে মামলা দায়ের করেছে। মামলা দায়েরের দিন নির্বাচন স্থগিত করেছে আদালত। 

জানা যায়, অভিভাবক সদস্য পদপ্রার্থী মোঃ আব্দুল বারেক প্রতীক নং ২ নির্বাচনের ভোটার তালিকা যাচাই-বাছাই দেখেন ইবতেদায়ী কোন ছাত্র-ছাত্রী নেই। অন্যান্য ক্লাস ও ভর্তিকৃত ছাত্রছাত্রীদের অভিভাবকদের চূড়ান্ত ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিভাবক সদস্য পদপ্রার্থী আব্দুল বারেক গত ১৭/০৭/ ২০২৫ ইং তারিখে বিজ্ঞ সহকারী জজ আদালত মেলান্দহ জামালপুর একটি অন্য প্রকার মোকাদ্দমা দায়ের করেন মোকাদ্দমা নং ১৬৯/ ২০২৫ সন। মোকাদ্দমা দায়েরের পর আদালত কারণ দর্শানোর জবাব W/O দাখিলের পূর্বে নির্বাচন স্থগিত রাখার নির্দেশ প্রদান করেন। 

মামলার বাদী মোঃ আব্দুল বারেক আরো জানান,  ইতিপূর্ব থেকে ইবতেদায়ী সহ মাদ্রাসার অন্যান্য ক্লাসের ছাত্র-ছাত্রী কম থাকলেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করতেছেন মাদ্রাসার শিক্ষক কর্মচারীগণ। ভুয়া ভোটার তালিকা তৈরি করে নির্বাচন করতে চেয়েছিল তাই আমি মামলা দায়ের করেছি। 

এ বিষয়ে আমেনা দাখিল মাদরাসার সুপার রিয়াজুলকে মোবাইলে একাধিক বার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

মেলান্দহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আজাদুর রহমান ভূইয়া বলেন, আদালতে মামলার জন্য নির্বাচন স্থগিত হয়েছে। পরবর্তীতে আদালতের আদেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

গাজীপুরের স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা বিমানবন্দরে থেকে গ্র...

১

শ্রীপুর ( গাজীপুর) প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষি...

image

দুপুরের বদলে রাতে আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি

২

পাবনা প্রতিনিধি : শুক্রবার দুপুরে দেশে পৌঁছানোর কথা থাকলেও এ...

image

অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা : সেন্টমার্টিন উপকূলে ৬৫ যাত্রী...

৩

কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনের অদূরে ট্রলারের ইঞ্জিন ও...

image

সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বি...

৪

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ব...

image

চাটমোহরে পুলিশের অভিযানে মাদকসেবী ও কারবারিসহ আটক ৩

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী পৃথক অভিযানে দু...

  • company_logo