ছবিঃ সংগৃহীত
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে জিয়া পরিষদের নতুন দুটি কমিটি গঠন করা হয়েছে। রোববার (৩ আগস্ট) রাতে জিয়া পরিষদ গাজীপুর জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাসুম ভূঁইয়ার যৌথ স্বাক্ষরে এ দুটি কমিটির অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, বেলায়েত হোসেনকে সভাপতি এবং ফজলুল হককে সাধারণ সম্পাদক করে ৪৪ সদস্য বিশিষ্ট জিয়া পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
অন্যদিকে, আরিফুল ইসলাম আলভিকে সভাপতি ও ইমন মিয়াকে সাধারণ সম্পাদক করে কালীগঞ্জ পৌরসভা শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
পৌর জিয়া পরিষদের এ আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা শাখায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত ম...
নিউজ ডেস্ক : রাজনৈতিক দলগুলো ভালো বা যোগ্য মানুষ ...
নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপা...
নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভ...
নিউজ ডেস্ক : দেবী দুর্গার সাজে ব্রাহ্মণবাড়িয়া-২ আ...

মন্তব্য (০)