ছবিঃ সিএনআই
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
রবিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকায় যাচ্ছিল দুটি মোটরসাইকেল। পথিমধ্যে রামপুরায় বিপরীত দিক থেকে এক অটোরিকশার সঙ্গে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। পরে পেছনে থাকা অপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ কাজ করছে। নিহতদের নাম-ঠিকানা এখনো জানা যায়নি।
ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
শ্রীপুর ( গাজীপুর) প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষি...
পাবনা প্রতিনিধি : শুক্রবার দুপুরে দেশে পৌঁছানোর কথা থাকলেও এ...
কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনের অদূরে ট্রলারের ইঞ্জিন ও...

মন্তব্য (০)