• লিড নিউজ
  • প্রশাসন

নাশকতার আশঙ্কায় চিরুনি অভিযান চলবে: ডিসি মাসুদ আলম

  • Lead News
  • প্রশাসন

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা হচ্ছে, এমন আশঙ্কায় চিরুনি অভিযান শুরু হয়েছে রাজধানী ঢাকায়। পুরো আগস্ট মাস এ অভিযান চলবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

‎শনিবার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম।

‎তিনি বলেন, আগস্ট মাস ঘিরে নানারকম আশঙ্কা ও শঙ্কা রয়েছে। পত্র-পত্রিকায়ও সেসব উঠে এসেছে। এসব বিবেচনায় পুলিশ পুরোপুরি তৎপর রয়েছে। আমাদের প্রতিটি টিম, থানা ও ইউনিট কাজ করছে।

‎মো. মাসুদ আলম বলেন, সরকার পতনের এক বছর পূর্তিকে কেন্দ্র করে নাশকতার প্রস্তুতির তথ্য পেয়েছে পুলিশ। বর্তমান পরিস্থিতিতে সরাসরি কোনো হুমকি নেই। তবে, কিছু রাজনৈতিক নেতার ঢাকায় একাধিক ফ্ল্যাটে পতিত সরকারের কর্মীদের থাকার ব্যবস্থা রয়েছে। সেসব জায়গায় নজর রাখা হচ্ছে।

‎ডিএমপির এ কর্মকর্তা আরও জানান, আবাসিক হোটেল, ছাত্রাবাস, মেস ও বস্তিগুলোকেও নজরদারির আওতায় আনা হয়েছে, যেখান থেকে গোপনে তৎপরতা চালানো হতে পারে। মাসুদ আলম বলেন, চিরুনি অভিযান চলছে। পুরো আগস্ট মাসেই এটি চলবে।

মন্তব্য (০)





image

‎রাজধানীতে ডিবির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...

image

একযোগে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...

image

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...

image

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...

image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

  • company_logo