• সমগ্র বাংলা

চকরিয়াতে যুবককে গুলি করে হত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ার উপকূলীয় বদরখালী ইউনিয়নে দ্রুতগতির অটোরিকশা থেকে মুখোশ পরিহিত দুর্বৃত্তরা গুলি ছুড়ে হত্যা করেছে এক যুবককে।

গতকাল শুক্রবার দিবাগত রাত বারোটার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ৩নং ব্লকের আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পরে রাত একটার পর পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ উদ্ধার করেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, দ্রুতগতির একটি অটোরিকশা থেকে টার্গেট করে গুলি ছুড়ে সুহায়েত নামের ওই যুবকের মৃত্যু নিশ্চিত করে। একটি গুলি সুহায়েতের ঘাড়ে লাগলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। গুলিতে খুন হওয়া সুহায়েত বদরখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মগনামা পাড়ার নুরুল আজিজের পুত্র। এই ঘটনার পর ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

জানাগেছে- যুবক সুহায়েত একা দাঁড়ানো ছিলো। একটি অটোরিকশা থেকে তাকে গুলি করা হয়।গুলিতে তিনি ঘটনাস্থলে নিহত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি।কেন এই ঘটনা তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার পূর্বক আইননের আওতায় আনা হবে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

১

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

গাজীপুরের স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা বিমানবন্দরে থেকে গ্র...

৩

শ্রীপুর ( গাজীপুর) প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষি...

image

দুপুরের বদলে রাতে আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি

৪

পাবনা প্রতিনিধি : শুক্রবার দুপুরে দেশে পৌঁছানোর কথা থাকলেও এ...

image

অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা : সেন্টমার্টিন উপকূলে ৬৫ যাত্রী...

৫

কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনের অদূরে ট্রলারের ইঞ্জিন ও...

  • company_logo