• সমগ্র বাংলা

জামালপুরে ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের চার নেতা গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নাশকতার মামলায় এক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করেছে বকশিগঞ্জ থানা পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নাদের শেখের ছেলে এবং বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ মশিউর রহমান লাকপতি (৪২); বাট্টাজোড় ইউনিয়নের দত্তেরচর দক্ষিণ বাট্টাজোড় গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মমিনুল ইসলাম (যুদ্ধ) (৫৪); একই ইউনিয়নের মৃত বাদশা আলীর ছেলে ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেব (৬৯) এবং বকশীগঞ্জ পৌরসভার চরিয়াপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে উপজেলা তাঁতী লীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা সোহাগ রানা (৩২)।

পুলিশ জানায়, বকশীগঞ্জ থানায় পূর্বে দায়েরকৃত নাশকতার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। 

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মেদ বার্তা২৪.কমকে বলেন, “নাশকতার মামলায় গ্রেফতার ইউপি চেয়ারম্যানসহ ৪ আ.লী নেতা ও অন্যান্য মামলার ৪ আসামীকে শুক্রবার দুপুরে আদালতের প্রেরন করা হয়েছে।”

 

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo