• লাইফস্টাইল

মাইগ্রেনের যন্ত্রণার দ্রুত সমাধান মিলবে যে স্মুদিতে

  • লাইফস্টাইল

প্রতীকী ছবি

নিউজ ডেস্ক : আপনার মাইগ্রেন সমস্যা। মাথাব্যথায় ভুগছেন, ব্যথায় ফেটে চৌচির হচ্ছে মগজ। মাইগ্রেনের এ সমস্যায় ভোগার প্রবণতা আজকাল অনেকের মধ্যে আছে। বেশিক্ষণ রোদে ঘোরাঘুরি, সারাদিন পানি না খাওয়া কিংবা কম খাওয়া, নেশা করা— এমন আরও নানা বদভ্যাস বাড়িয়ে তোলে মাইগ্রেনের সমস্যা।

শুধু তাই নয়, স্ক্রিনটাইম যদি আপনার নিয়ন্ত্রণে না থাকে, তাহলেও সমস্যায় পড়বেন আপনি। ডিজিক্যাল স্ক্রিনের সামনে এক নাগারে সময় কাটালে মাইগ্রেনে ভোগার আশঙ্কা একশ পার্সেন্ট বেশি।

এ সমস্যায় অনেকেই পেইনকিলার ব্যবহার করে থাকেন। কিন্তু কথায় কথায় পেনকিলার খাওয়া শরীরের জন্য অত্যন্ত বিপজ্জনক। এর বদলে প্রাকৃতিক উপায়ে স্মুদি তৈরি করে পান করলে মিলবে সুফল। আপনি সহজেই মাথাব্যথা থেকে পরিত্রাণ পাবেন।

বাঁধাকপির মতো দেখতে সবুজ কালে পাতা ও পালংশাকে প্রচুর পরিমাণে ফোলেট, আয়রন ও ম্যাগনেসিয়াম রয়েছে। এগুলো সরাসরি শরীরে কর্টিসলের মাত্রা কমিয়ে আনে। কর্টিসল হরমোনের আধিক্যে আমাদের মাথাব্যথা বা মানসিক উদ্বেগের মতো সমস্যা বৃদ্ধি পায়। কিন্তু স্মুদি সেবনে মাথাব্যথার হাত থেকে সরাসরি রেহাই পাওয়া যায়।

এ ছাড়া পালংশাকে ভিটামিন বি ও বি নাইন মাইগ্রেনের আক্রমণকে প্রতিহত করতে সক্ষম। ব্যথা উপশমের জন্য স্মুদির কোনো বিকল্প নেই। শুধু মাথাব্যথা নয়, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও হজমের সমস্যাতেও এই ব্লেন্ড দারুণভাবে কাজ করে।

জেনে নিন কীভাবে তৈরি করবেন স্মুদি—

প্রথমে একটি ব্লেন্ডার নিন। এরপর ১ কাপ আনারস, ১ কাপ শসা কুচি, ১ কাপ পালংশাক, ৪-৫টি সবুজ কপি পাতা (কালে পাতা), পরিমাণমতো আদা, ১ চামচ লেবুর রস, গোলমরিচ এবং পরিমাণমতো লবণ নিয়ে ব্লেন্ড করুন। এরপর ব্লেন্ডে বরফ মেশান। এ পানীয় মাইগ্রেনের ব্যথা কমানোতে সিদ্ধহস্ত।

মন্তব্য (০)





image

ধূমপান ছাড়াও যেসব কারণে বাড়তে পারে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...

image

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না, জানা যাবে যে বিশেষ উপায়ে

নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...

image

ব্যস্ততার মধ্যে ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...

image

‎বয়স বাড়লেও শরীর শক্তিশালী রাখতে নারীদের যে ৩ অভ্যাস জরুরি ‎

লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...

image

ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে লাল-হলুদ ক্যাপসিকাম

নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

  • company_logo