• সমগ্র বাংলা

গোপালপুরে মাছ কেটে সংসার চলে দিনু ও হাসমতের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর বাজারে প্রতিদিনই দেখা মেলে দুই বয়স্ক মানুষের—দিনু মিয়া ও হাসমত আলীর। জীবনের শেষ প্রান্তে এসেও তারা হাত গুটিয়ে বসে নেই। জীবিকার তাগিদে বটি নিয়ে বাজারে বসেন। মাছ কাটাই তাদের একমাত্র উপার্জনের পথ।

দিনু মিয়া (৬৮) মাথা নেড়া বলেন, বয়স হইছে ভাই, শরীর আর আগের মতো চলে না। তবে খাইতে তো হইবই, তাই এই কাম করি। পাশে বসে থাকা হাসমত আলী (৬০) বলেন আমাদের আর কিছু করার মতো শক্তি নাই। মাছ কাটি, কেউ দিলে পাঁচ-দশ টাকা পাই। ওতেই কোনো রকমে সংসার চলে।

এই দুই প্রবীণের পরিবারে উপার্জনক্ষম কেউ নেই। বয়সের ভারে নুয়ে পড়লেও হাল ছাড়েননি তারা। গোপালপুর বাজারে যারা নিয়মিত যান, তাদের অনেকেই দিনু ও হাসমতের কষ্টের কথা জানেন। কেউ কেউ সহানুভূতির বশে সাহায্যের হাত বাড়িয়ে দেন।

স্থানীয় এক ব্যবসায়ী বলেন, ওনারা অনেক বছর ধরে এখানে মাছ কাটেন। খুব পরিশ্রমী দুইজন মানুষ। সরকার বা সমাজ যদি একটু পাশে দাঁড়াত, তাহলে ওনারা একটু ভালোভাবে থাকতে পারতেন।

দিনু ও হাসমতের এই জীবনসংগ্রাম আমাদের মনে করিয়ে দেয় পরিশ্রমী মানুষের কখনও বয়স থামাতে পারে না। সমাজের সহানুভূতি আর সহযোগিতা পেলে হয়তো তাদের জীবনটা আরও কিছুটা সহজ হয়ে উঠতো।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo