• লাইফস্টাইল

যেসব কাপড় শুকানোর যন্ত্রে দেওয়া যাবে না

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সাধারণত আমাদের দেশের আবহাওয়ার কারণে কাপড় শুকানোর যন্ত্র বা ‘ড্রায়ার’ ব্যবহার করার প্রয়োজন খুব একটা পড়ে না। তবে অনেক ওয়াশিং মেশিনের সঙ্গে ড্রায়ার সংযুক্ত থাকে। সেসব মেশিনে কাপড় শুকানোর কাজে ব্যবহার হলেও কিছু কিছু কাপড় বা জিনিস ড্রায়ারে দিলে তা শুধু কাপড়ই নয়; বরং ড্রায়ারও বড় ধরনের ক্ষতি হতে পারে। যেসব জিনিস কখনই যন্ত্রে দেওয়া যাবে না। যেমন— সিনথেটিক কাপড়, রাবারযুক্ত জুতা বা অলঙ্কার লাগানো পোশাক ড্রায়ারে দিলে নষ্ট হবেই।

সুইডেনভিত্তিক গৃহস্থালি যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘এসকেও’ -এর পণ্য বিশেষজ্ঞ ও বাজারজাতকরণ বিভাগের সহসভাপতি ব্রায়ান জোন্স রিয়েলসিম্পল ডটকমে প্রকাশিত প্রতিবেদনে এমন কিছু জিনিসের কথা জানান, যা কখনই ড্রায়ারে দেওয়া উচিত নয়।

ব্রায়ান জোন্স বলেন, কিছু কিছু বস্তু আছে, যেগুলো ড্রায়ারে দিলে সেগুলোর স্থায়িত্ব কমে যায়। আর অনেক সময় ড্রায়ারের অভ্যন্তরীণ যন্ত্রাংশও ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে রয়েছে রাবারযুক্ত কিছু জিনিস। যেমন— রাবার সোল যুক্ত জুতা, বাথরুমের ম্যাট বা ‘রাবার ব্যাকিং’যুক্ত কার্পেট। এগুলো ড্রায়ারে দিলে ভীষণ ক্ষতি হয়।

তিনি বলেন, উচ্চ তাপমাত্রায় রাবার গলে যায়। আকার বিকৃত হয়। আর কখনো কখনো ড্রায়ারের ভেতর আটকে গিয়ে যন্ত্রে স্থায়ী ক্ষতি করে। ফলে এসব বস্তু বাতাসে শুকানোই সবচেয়ে নিরাপদ পদ্ধতি।

ব্রায়ান জোন্স বলেন, আরও আছে ইলাস্টিক মিশ্রণে তৈরি পোশাক। ব্যায়ামের পোশাক, অন্তর্বাস, সাঁতার কাটার পোশাক সাধারণত স্প্যানডেক্স বা ইলাস্টিক মিশ্রণে তৈরি। এ উপাদান গরম সহ্য করতে পারে না, তাই এসব কখনোই ড্রায়ারে দেওয়া যাবে না। 

কারণ স্প্যানডেক্স ড্রায়ারে দিলে তার স্থিতিস্থাপকতা হারিয়ে ফেলে। ফলে পোশাক ঢিলে হয়ে যায় এবং তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই এসব পোশাক ছায়ায় বা হালকা বাতাসে শুকানোই শ্রেয়।

তিনি আরও বলেন, অতিসংবেদনশীল কিংবা নরম কাপড় ড্রায়ারে দেওয়া যাবে না। যেমন— সিল্ক, চামড়া বা উলধর্মী কাপড় এবং যেসব পোশাকে দানাদার অলংকরণ বা কাঁটা, পুঁতি থাকে তা কখনই ড্রায়ারে দেওয়া উচিত নয়। বেশি তাপমাত্রার কারণে এ ধরনের নরম বা সজ্জিত কাপড় স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। সিল্ক চটচটে হয়ে যেতে পারে, উল সঙ্কুচিত হয়ে যেতে পারে এবং অলংকরণ খুলে পড়তে পারে। 

ব্রায়ান জোন্স বলেন, বালিযুক্ত কাপড় ড্রায়ারে দিলে বালুর কণাগুলো ড্রায়ারের যন্ত্রাংশে গিয়ে ঘর্ষণ তৈরি করে, ফলে যন্ত্রের ক্ষতি হয়। তাই এ ধরনের কাপড় ধুয়ে পরিষ্কার করে, রোদে শুকানো সবচেয়ে নিরাপদ পদ্ধতি।

মন্তব্য (০)





image

ধূমপান ছাড়াও যেসব কারণে বাড়তে পারে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...

image

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না, জানা যাবে যে বিশেষ উপায়ে

নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...

image

ব্যস্ততার মধ্যে ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...

image

‎বয়স বাড়লেও শরীর শক্তিশালী রাখতে নারীদের যে ৩ অভ্যাস জরুরি ‎

লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...

image

ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে লাল-হলুদ ক্যাপসিকাম

নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

  • company_logo