• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় একদিনে শতাধিক নিহত, মৃতের সংখ্যা পৌঁছেছে ৬০১৩৮ জনে

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় আরও ১০৪ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে  ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬০ হাজার ১৩৮ জনে পৌঁছেছে। স্থানীয় সময় বুধবার (৩০ জুলাই) এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

‎মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত একদিনে আহত হয়েছেন ৩৯৯ জন। এর ফলে ইসরায়েলি আক্রমণে আহত ফিলিস্তিনির সংখ্যা এক লাখ ৪৬ হাজার ২৬৯ জনে দাঁড়িয়েছে। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে না পারায় অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়েছেন।

‎মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, গত ২৪ ঘণ্টায় মানবিক সাহায্য পেতে গিয়েই ৬০ জন ফিলিস্তিনি নিহত ও ১৯৫ জনেরও বেশি আহত হয়েছেন। এর ফলে ২৭ মে থেকে সাহায্য নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা ১ হাজার ২৩৯ জনে দাঁড়িয়েছে, আর আহতের সংখ্যা আট হাজার ১৫২ জনেরও বেশি। ১৮ মার্চ থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় আবার আক্রমণ শুরু করে, যা জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে দেয়। তখন থেকে এ পর্যন্ত আট হাজার ৯৭০ জন নিহত ও ৩৪ হাজার ২২৮ জন আহত হয়েছেন।

‎সোমবার (২৮ জুলাই) ইসরায়েলি অধিকার গোষ্ঠী বিতসেলেম ও ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস-ইসরায়েল গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে। তারা ফিলিস্তিনি সমাজের পদ্ধতিগত ধ্বংস ও অঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলার কথা উল্লেখ করেছে।

‎গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ইসরায়েল গাজা যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও।

মন্তব্য (০)





image

‎পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রদেশ বেলুচিস্তান আলাদা &lsq...

image

‎ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯

আন্তর্জাতিক ডেস্ক: গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শ...

image

বেলুচিস্তানে অতর্কিত হামলায় ৪৫ পাকিস্তানি সেনা নিহত

নিউজ ডেস্ক : পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে একটি নির...

image

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে কবে দায়িত্ব নিচ্ছেন বার...

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির...

image

‘যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থেই মার্কিন সমালোচকদের মুখ ব...

নিউজ ডেস্ক : ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতি এবং পররাষ্ট্রনীতি...

  • company_logo