ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট খেলতে গিয়ে গত ২৪ মার্চ দু’বার হার্ট অ্যাটাক হয় তামিম ইকবালের। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হলে হার্টে পরানো হয় রিং। আপাতত সুস্থ আছেন সাবেক অধিনায়ক। এরপর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেননি তামিম। বিপিএল সামনে রেখে তামিমের খেলা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। এর মধ্যেই তামিমকে প্রতিযোগিতামূলক ক্রিকেট এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন জাতীয় দলের দীর্ঘদিনের ট্রেওনার ইয়াকুব চৌধুরী ডালিম।
গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ডালিম জানিয়েছেন, ‘ক্রিকেটে ফেরার বিষয়ে তামিম ইকবালকে নিয়ে বলব- মজার উদ্দেশ্যে কিংবা বিনোদনের জন্য তিনি খেলতে পারেন। তবে বিপিএল বা সেমিফাইনাল-ফাইনালের মতো উত্তেজনাকর ম্যাচে অংশ নেওয়া থেকে বিরত থাকাই ভালো। অবশ্য সিদ্ধান্তটা তাকেই নিতে হবে। আমি বলব– অনুশীলন করুক, খেলুক। তবে সেটা হালকা বিনোদনের অংশ হিসেবে।’
যদিও দিন দুয়েক আগেই তামিম জানিয়েছিলেন চেষ্টা করবেন বিপিএল দিয়ে ফেরার জন্য।
স্পোর্টস ডেস্ক : বিষয়টা অনেকটাই অবধারিত ছিল। বিশ্বকাপের আগে ...
নিউজ ডেস্ক : ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে নিজেদের ৩৬ ...
স্পোর্টস ডেস্ক : ঈদুল আজহার ঠিক আগের দিন সুখবর পেলেন বাংলাদে...
স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে দীর্ঘ প্রায় আড়াই বছর জাতীয় দল...
স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত পারফরম্যান্স করত...

মন্তব্য (০)