• লিড নিউজ
  • রাজনীতি

প্রতিবাদ জানানোর অধিকার যে কারোর রয়েছে: নাহিদ ইসলাম

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি :  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রতিবাদ জানানোর অধিকার যে কারোর রয়েছে। রবিবার নেত্রকোণায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে নাসীরুদ্দীন পাটোয়ারীর মন্তব্যকে কেন্দ্র করে জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ নিয়ে এসব কথা বলেন তিনি। বিএনপির মন্তব্য থাকলে তা ব্যক্ত করতে পারে। গঠনমূলক সমালোচনা যে কেউ করতেই পারে।

সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ ডাক বাংলোয় জুলাই আন্দোলনে নিহত ১১ জন শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, উচ্চ কক্ষ পিআর ও ভোটার অনুসারে হতে হবে। কিন্তু সেই বিষয়ে ঐক্যমত না আসায় জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার বিষয়ে সন্দেহ রয়েছে এনসিপির। তবে ৫ আগস্টের আগে জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার বিষয়ে আশাবাদী তারা।

শুধু উপদেষ্টা নয়, পুলিশ-প্রশাসনসহ অনেকে নিরপেক্ষ আচরণ করছে না বলে অভিযোগ করে নাহিদ বলেন, জুলাই সনদের পরে নির্বাচনের কার্যক্রম শুরু হলে তখন লেভেল প্লের্য়ি ফিলডের বিষয়টি দেখা হবে।

এদিন বেলা সাড়ে ১১টায় জামালপুর শহরের তমালতলা মোড় থেকে ফৌজদারী পর্যন্ত পদযাত্রা করবে এনসিপি। পরে সেখানে এক পথসভায় বক্তব্য দেবেন।

পদযাত্রায় পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তানসিম জারা, নাহিদা সরওয়ার নিভা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান প্রমুখ।

মন্তব্য (০)





image

যার যার সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়ান: নাহি...

নিউজ ডেস্ক : এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম ব...

image

হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে ...

নিউজ ডেস্ক : বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক অবস্থ...

image

‎আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে: পাবনায় সারজিস আলম

পাবনা প্রতিনিধিঃ ‎জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)...

image

যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় মানব...

image

প্রতিমন্ত্রী শাহে আলমকে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ও বন্ধু বিব...

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রধা...

  • company_logo