• রাজনীতি

ভোটের অনুপাতে হবে উচ্চকক্ষ: নাহিদ ইসলাম

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘উচ্চকক্ষ গঠন হবে ভোটের অনুপাতে, আসন অনুসারে নয়। ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চকক্ষ। সে বিষয়ে এখনও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আসেনি। ’

‎জামালপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সোমবার (২৮ জুলাই) সকালে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

‎নাহিদ বলেন, ‘মৌলিক সংস্কারের রূপরেখা জুলাই সনদের মধ্যে থাকতে হবে। এর মধ্যে অধিকাংশ বিষয়ে ঐকমত্য হয়েছে। বিএনপিসহ বিভিন্ন দলের প্রস্তাবনায় উচ্চকক্ষ ছিল। আমরা বলেছি, উচ্চকক্ষ ভোটের অনুপাতে হতে হবে। এটা আসন অনুসারে হওয়া যাবে না।  সে বিষয়ে এখনও ঐকমত্য আসেনি।  ঐকমত্য আসার পরই জুলাই সনদের বিষয়ে বিবেচনা করবো। তবে আমরা চাই, ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ তৈরি হয়ে যাক এবং সর্বদলীয় ঐকমত্যের মাধ্যমে তা ঘোষিত হোক।’

‎তিনি আরও বলেন, পুলিশ থেকে শুরু করে প্রশাসন বিভিন্ন জায়গায় নিরপেক্ষ আচরণ করছে না। জুলাই সনদ হয়ে যাওয়ার পরেই নির্বাচনি তোড়জোড় শুরু হবে। নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে।

‎এর আগে সকালে শহরের জেলা পরিষদ ডাকবাংলোতে জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া ১১ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা।  তারা শহীদ পরিবারের নানা সমস্যার কথা শোনেন ও সমাধানের আশ্বাস দেন। পরে এনসিপির একটি প্রতিনিধি দল চামড়াগুদাম এলাকার আল-জামিয়াতুল হাবীবিয়াহ কওমি মাদ্রাসা ও হরিজন পল্লী পরিদর্শন করেন।

মন্তব্য (০)





image

যার যার সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়ান: নাহি...

নিউজ ডেস্ক : এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম ব...

image

হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে ...

নিউজ ডেস্ক : বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক অবস্থ...

image

‎আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে: পাবনায় সারজিস আলম

পাবনা প্রতিনিধিঃ ‎জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)...

image

যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় মানব...

image

প্রতিমন্ত্রী শাহে আলমকে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ও বন্ধু বিব...

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রধা...

  • company_logo