• সমগ্র বাংলা

"সৈকত বাঁচলে কুয়াকাটা বাঁচবে": সমুদ্র ভাঙন রোধে কুয়াকাটায় মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পটুয়াখালী প্রতিনিধি : কুয়াকাটা বাঁচাও, পর্যটন বাঁচাও—এই স্লোগানকে সামনে রেখে কুয়াকাটা সমুদ্র সৈকত রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৬ জুলাই) দুপুরে কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকত সড়কে এই মানববন্ধনের আয়োজন করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

মানববন্ধনে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, কুয়াকাটা জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি মাইনুল ইসলাম মান্নান, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, "অব্যাহত ভাঙনের ফলে কুয়াকাটা সৈকতের সৌন্দর্য ও প্রাকৃতিক পরিবেশ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এতে পর্যটকদের আগ্রহ কমে যাওয়ায় কুয়াকাটার পর্যটন শিল্প আজ চরম হুমকির মুখে।"

তাঁরা আরও বলেন, "ভাঙন রোধে দীর্ঘমেয়াদী ও টেকসই ব্যবস্থা না নিলে অচিরেই কুয়াকাটার পর্যটন সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে।"

মানববন্ধনে পৌর বিএনপি, জামায়াতে ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাব, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের ব্যানারে শত শত মানুষ অংশ নেন। ব্যানার-ফেস্টুনে ভরে ওঠে পুরো সৈকত এলাকা। বক্তারা সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সময়ের মধ্যে কুয়াকাটা সমুদ্র সৈকত রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

 

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo