• সমগ্র বাংলা

পাবনায় দেড় হাজার বছরের পুরোনো বিষ্ণুমূর্তি উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে দেড় হাজার বছরের পুরনো বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার নিমাইছড়া ইউনিয়নের মাজগ্রাম এলাকায় জনৈক লোকমান হোসেনের পুকুরে মূর্তিটি পাওয়া যায়।

পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে এটি উঠে আসে। খবর পেয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চাটমোহর থানার অফিসার ইনচার্জকে জানানো হয়। বিষ্ণুমূর্তিটি বর্তমানে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশি হেফাজতে রয়েছে। এটিকে প্রত্নতত্ত অধিদপ্তরে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুরুল আলম বিষ্ণুমূর্তিটি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন,এটি এখন পুলিশি হেফাজতে রয়েছে আগামী রবিবার বগুড়া থেকে প্রত্মতত্ত অধিদপ্তরের লোকজন এসে সেটি নিয়ে যাবেন বলে জানিয়েছেন।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী জানিয়েছেন, নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রামে আনুমানিক দেড় হাজার বছরের পুরনো এই বিষ্ণুমূর্তি পাওয়া গিয়েছে। বর্তমানে এটি চাটমোহর থানা হেফাজতে আছে। শীঘ্রই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে। চাটমোহরের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কিত গবেষণায় এই প্রত্নতাত্তিক নিদর্শন সহায়তা ভূমিকা রাখবে।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo