• লিড নিউজ
  • রাজনীতি

রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বিচারপতি খায়রুল হক: মির্জা ফখরুল

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সভায় তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে যে রায় দিয়েছিলেন খায়রুল হক, তা রাষ্ট্র ও জনগণের সঙ্গে প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার শামিল।

মির্জা ফখরুল বলেন, "সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে যে রায় তিনি দিয়েছিলেন, তা এই রাষ্ট্রের বিপক্ষে গেছে। বিলম্বে হলেও তাকে গ্রেপ্তার করায় আমরা সরকারকে ধন্যবাদ জানাই। এখন সঠিকভাবে তদন্ত হবে – এটাই জাতির প্রত্যাশা।”

বিএনপি মহাসচিব আরও দাবি করেন, খায়রুল হকের দেওয়া রায়ের ফলেই দেশে গণতন্ত্র হুমকির মুখে পড়েছে এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে।

এসময় খায়রুল হককে দেশের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব। গণতন্ত্রের বিরুদ্ধে তার মত যারা অবস্থান নিয়েছে সবাইকে শাস্তির আওতায় আনারও দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, তার (খায়রুল হক) রায়ের কারণে দেশে সব সঙ্কট তৈরি হয়েছে। যার ফলে দেশের মানুষ দীর্ঘ সময় ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত থেকেছে।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo