• লিড নিউজ
  • জাতীয়

বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতীয় গ্রিডে সমস্যার কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। 

মঙ্গলবার (২২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।

তিনি বলেন, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে যে পরিমানে বিদ্যুৎ উৎপাদন হয় তা জাতীয় গ্রিডে যুক্ত করা হয়। কিন্তু সন্ধ্যায় জাতীয় গ্রিডে সমস্যার কারণে এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দেয়। 

তিনি আরও বলেন, সোমবার সন্ধ্যা ৭টা ৭ মিনিটে কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ রুপে বন্ধ হয়ে যায়। তবে দ্রুতই এ কেন্দ্রের একটি ইউনিট চালু করার জন্য জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগে সকালে ৩২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ৩ নম্বর ইউনিটও বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার আগে এই ইউনিট থেকে ১৮০ থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল। আর সন্ধ্যার দিকে কেন্দ্রের ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ১ নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়। এ ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল এবং জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল। 

এ দিকে কেন্দ্রের ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ২ নম্বর ইউনিটটি দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে।

 

মন্তব্য (০)





image

যেখানে ডেঙ্গু বাড়বে সেখানে অতিরিক্ত চিকিৎসক দেওয়া হবে: স্...

নিউজ ডেস্ক : দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে সাধারণ মান...

image

আদ-দ্বীনের জবাবে সন্তুষ্ট নই, সিদ্ধান্ত হবে বৈঠকের পর: স্...

নিউজ ডেস্ক : আদ-দ্বীন হাসপাতালের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট নন...

image

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্বমঞ্চে আম...

image

খালাস পেলেন নাসির-তামিমা

নিউজ ডেস্ক : ব্যভিচার ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় ক...

image

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠা...

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ উপলক্...

  • company_logo