• সমগ্র বাংলা

বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সামগ্রী বিতরণ করল বিজিএমইএ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধি: সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর ফুলগাজী ও পরশুরামের বন্যাকবলিত এলাকার চার শতাধিক মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। 

শনিবার (১৯ জুলাই) দুপুরে ম্যাগপাই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মজুমদার আরিফুর রহমানের আয়োজনে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর নাপিত কোনা ও পরশুরামের ধনিকুণ্ডা ধোপাবির মোড় এলাকায় বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিজিএমইএর পরিচালক রশিদ আহম্মদ হোসাইনী।

এসময় বিজিএমইএর প্রতিনিধি দল ও স্থানীয়দের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে চাল, ডাল, তেল, লবণ, শুকনো খাবারসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী তুলে দেন।

খাদ্য সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেন বন্যাদুর্গত এলাকার মানুষ। তারা বিজিএমইএ ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিজিএমইএর পরিচালক রশিদ আহম্মদ হোসাইনী বলেন, আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত চার শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করেছি। দেশের যেকোনো দুর্যোগে মানবিক সহায়তা প্রদানের জন্য সংগঠনটি সবসময় প্রস্তুত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo