• সমগ্র বাংলা

পাবনায় ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার বেড়ায় ট্রাকের ধাক্কায় মো. মোজাম্মেল হক (৫৫) নামের এক অটোভ্যান চালক নিহত হয়েছেন সে মসজিদের মোয়াজ্জেম ছিলেন। সে আমিনপুর সিন্দুরী গ্রামের মৃত্যু আমজাত শেখ এর ছেলে। 

বুধবার (১৬ জুলাই) সকাল সাতটার দিকে উপজেলার আমিনপুর থানার অন্তর্গত কাজিরহাট সড়কে পদ্মা জেনারেল হাসপাতালের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। 

স্থানীয়রা জানান, কাশিনাথপুর বাজার থেকে কাজিরহাট সড়কে মোজাম্মেল হক তার নিজের অটোভ্যান নিয়ে নিজ গ্রাম সিন্দুরী এলাকায় যাচ্ছিলেন। যাওয়ার পথে পেছন থেকে কাজিরহাটগামী একটি ট্রাক ধাক্কা দিয়ে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার দেহ ছিন্নবিছিন্ন হয় এবং দেহ থেকে মাথা আলাদা হয়ে তার মৃত্যু হয়। মৃত্যু মোজাম্মেল সিন্দুরী গ্রামের মাজার মসজিদের মোয়াজ্জেম ছিলেন। সকালে তিনি যাত্রী নিয়ে কাশিনাথপুর আসেন। বাড়ি ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে কাশিনাথপুর ফায়ার সার্ভিসের একটি দল এসে  রাস্তায় পড়ে থাকা মৃত্যু দেহ উদ্ধার ও যানবাহন চলাচল স্বাভাবিক করেন।  

 এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়, তবে চালক পালিয়ে যায়। ময়নাতদন্তের জন্য মরা দেহটিকে থানায় রাখা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo