• সমগ্র বাংলা

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও তারেক জিয়াকে কটুক্তির প্রতিবাদে গোপালপুর বিক্ষোভ মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধি: বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে নিয়ে কটুক্তির প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুর বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

(১৫ জুলাই) মঙ্গলবার বিকেলে উপজেলা ও শহর শ্রমিকদল কর্তৃক আয়োজিত  গোপালপুর পৌরসহরের গোহাটা মাঠ থেকে শুরু হয়ে গোপালপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়। 

উপজেলা শ্রমিক দল সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে, সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি আবু ঈসা মুনিম, শহর বিএনপি সম্পাদক মো: চাঁন মিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক জাকির হোসেন প্রিন্স, জাসাস এর আহবায়ক শাহানূর আহমেদ সোহাগ, উপজেলা যুবদলের সদস্য সচিব বদিউজ্জামান রানা, শহর যুবদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, শহর শ্রমিকদল সম্পাদক খন্দকার জামালি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহির উদ্দিন, শহর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক উজ্জ্বল মিয়া, উপজেলা ছাত্রদল সম্পাদক হিরা মিয়া প্রমূখ।

সমাবেশে বক্তারা জামায়াতে ইসলামীর অপরাজনীতির কঠোর সমালোচনা করে বলেন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে নিয়ে কটুক্তি করলে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে। 

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত, চালকসহ অটোরিকশা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌরসভার মরা...

image

পাবনায় পৃথক ঘটনায় দুইজন নিহত

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরে পৃথক দুই ঘটনায় দুইজন নিহত হয়েছেন...

image

ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়ির অনুষ্ঠানে ...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের অংশজনদের সাথে মতবিনিময় সভা

জামালপুর প্রতিনিধি : জামালপুরে অংশীজনদের সাথে প্রকল্পের উপকা...

image

পবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

  • company_logo