ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে পুনর্জাগরণ অনুষ্ঠানমালা নিয়ে আজ (১৪ জুলাই) গণভবনে সংবাদ সম্মেলন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এদিন দুপুর ২টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘জুলাই উইমেন্স ডে’ উদযাপন করা হবে আজ। অডিও-ভিডিও প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো-এর আয়োজন করা হবে এ উপলক্ষে।
বিজ্ঞাপন
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এসব কর্মসূচি বাস্তবায়ন করবে। এছাড়া, সন্ধ্যা সাড়ে ৬টায় জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উদ্বোধন করা হবে।
নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তন ও দ্রুত নগরায়ণের ফলে ক্রমবর্ধমান...
নিউজ ডেস্ক: বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দ্বিপক্ষীয় সম্পর...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়...
নিউজ ডেস্কঃ চীনের প্রতি বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়ানোর আহ...
নিউজ ডেস্কঃ কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আম...

মন্তব্য (০)