• সমগ্র বাংলা

রবি শংকরের পৈত্রিক ভিটা রক্ষায় নড়াইলের কালিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ ভারতীয় উপমহাদেশের বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী উদয় শংকর ও বিখ্যাত সেতারবাদক রবি শংকরের পৈত্রিক ভিটা রক্ষায় কালিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার  ১৩ জুলাই সকালে কালিয়া ডাকবাংলা চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বর্তমান বাংলাদেশ প্রত্মতত্ত্ব অধিদপ্তরের সম্পত্তি দুই শত বছরের পুরোনো কালিয়ার ঐতিহ্যবাহি বিখ্যাত নৃত্যশিল্পী উদয় শঙকর ও বিখ্যাত সেতারবাদক রবি শংকরের পৈত্রিক ভিটা যা বর্তমানে ডাকবাংলা নামে পরিচিত। এই চত্তরে দোকান ঘর নির্মানের প্রতিবাদে এই মানববন্ধন হয়। ঘন্টাব্যাপি এই মানববন্ধনে এলাকার বিাভন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

এ সময় বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক সাজ্জাদ হোসেন, ছাত্র নেতা রাকিবুল ইসলাম, তরিকুল ইসলাম, মেহেদী হাসান ও বিশিষ্ট ব্যবসায়ী উত্তম ঘোষ ও মিন্টু ঘোষ। 

বক্তগন এ সময় বলেন, কালিয়ার ঐতিহ্য  বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী উদয় শংকর ও সেতারবাদক রবি শংকরের আবাস ভূমি, এ আবাস ভূমিকে কেন্দ্র করে গড়ে উঠেছে সনাতন ধর্মীয়দের মন্দির, যেখানে প্রৃতিবছর চরক মেলা অনুষ্ঠিত হয়। এখানে রয়েছে শহীদ মিনার সহ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন কারী শহীদের নাম ফলক। ডাকবাংলা চত্তর যা কালিয়াবাসীর প্রান। অথচ সে দিকে লক্ষ্য না করে এখানে দোকান ঘর নির্মান করা হচ্ছে। তাদের দাবী এ নির্মান কাজ বন্ধ করে অন্যত্র এ কাজ করা হোক। 

উল্লেখ্য, ১৯৪৮ দেশ ভাগের সময় ভারতীয় উপমহাদেশের বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী উদয় শংকর ও সেতারবাদক রবি শংকরের আবাস ভূমি ছেড়ে ভারতে চলে গেলে তা সরকারী সম্পত্তি হিসাবে গন্য করা হয়। পরবর্তীতে তাদের বসত বাড়ী বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর তাদের নিয়ন্ত্রনে নেয়। কিন্তু বসত বাড়ীর উত্তর পাশে এ ঘর নির্মান করছে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত, চালকসহ অটোরিকশা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌরসভার মরা...

image

পাবনায় পৃথক ঘটনায় দুইজন নিহত

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরে পৃথক দুই ঘটনায় দুইজন নিহত হয়েছেন...

image

ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়ির অনুষ্ঠানে ...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের অংশজনদের সাথে মতবিনিময় সভা

জামালপুর প্রতিনিধি : জামালপুরে অংশীজনদের সাথে প্রকল্পের উপকা...

image

পবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

  • company_logo