• আন্তর্জাতিক

মালয়েশিয়ার পতিতালয়ে অভিযান, ১০ বাংলাদেশি নারী উদ্ধার

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ  মালয়েশিয়ার কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ বুধবার (৯ জুলাই) জালান পেতালিংয়ের একটি পতিতালয়ে অভিযান চালিয়ে ১০ বাংলাদেশি নারীসহ উদ্ধার ১৪ জন বিদেশি নারীকে উদ্ধার করেছে, তারা জোরপূর্বক পতিতাবৃত্তির শিকার বলে ধারণা করা হচ্ছে।

কুয়ালালামপুর অভিবাসন পরিচালক ওয়ান সৌপি ওয়ান ইউসুফ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৯ জুলাই ‍দুপুর সোয়া ১টায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়া।

উদ্ধারকৃত নারীদের বয়স ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে। এদের মধ্যে ১০ জন বাংলাদেশি, তিনজন ভারতীয় এবং একজন ইন্দোনেশীয় নারী রয়েছেন।

ওয়ান সৌপি আরও জানান, একজন ভুক্তভোগী দাবি করেছেন- সম্পর্ক ভেঙে যাওয়ার পর তার প্রেমিক তাকে ‘বিক্রি’ করে দিয়েছে এবং তাকে জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়েছে। অভিযানের সময় বেশ কয়েকজন খদ্দের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে পতিতালয়টি সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে এবং পথচারীদের খদ্দের হিসেবে টার্গেট করে।

অভিযান চলাকালীন পতিতালয়ের তিনজন স্থানীয় ব্যক্তিকে মানবপাচারের অভিযোগে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানবপাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী আইন ২০০৭ এর ১২ ধারায় তদন্ত চলছে।

এছাড়া অভিযানের সময় ঘটনাস্থল থেকে ১৬ জন পুরুষ খদ্দেরকে আটক করা হয়েছে, যাদের মধ্যে নয়জন নেপালি, দুজন বাংলাদেশি এবং পাঁচজন মিয়ানমারের নাগরিক। প্রতিটি খদ্দেরের কাছ থেকে প্রায় ৬০ রিঙ্গিত আদায় করা হতো বলে ধারণা করা হচ্ছে।

 

মন্তব্য (০)





image

কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংস করল ইরান

নিউজ ডেস্ক : ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে...

image

সমঝোতা স্মারক বাতিল, প্রথমবারের মতো জানাল ইরান

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্রমাগত চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলার...

image

৫ বছরে স্বর্ণের দাম দ্বিগুণের সম্ভাবনা

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য যেন একের পর এ...

image

‎পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রদেশ বেলুচিস্তান আলাদা &lsq...

image

‎ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯

আন্তর্জাতিক ডেস্ক: গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শ...

  • company_logo