• সমগ্র বাংলা

মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‎পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎‎শনিবার (১২ জুলাই) দুপুরে ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মসজিদুল হুদা মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎‎এ সময় শিক্ষার্থী নাজমুল আল হাসানের সঞ্চালচনায় বক্তব্য রাখেন, শিক্ষক ও সমাজ সেবক আসাদুজ্জামান আসাদ, শিক্ষার্থী মোজাফফর হোসেন, সাইফুল ইসলাম, মারুফা আক্তার, শারমিন প্রমুখ।

‎‎সমাবেশে বক্তারা বলেন, এই দিন দেখার জন্য কি আমরা দেশ স্বাধীন করেছিলাম? এখন প্রকাশ্যে চাঁদাবাজি ও হত্যাকাণ্ড চলছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতিতে আমরা মর্মাহত। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

‎‎প্রসঙ্গত, গত ৯ জুলাই পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ৩ নম্বর গেটে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে ও মাথা থেঁতলে হত্যা করা হয়। ১১ জুলাই হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত, চালকসহ অটোরিকশা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌরসভার মরা...

image

পাবনায় পৃথক ঘটনায় দুইজন নিহত

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরে পৃথক দুই ঘটনায় দুইজন নিহত হয়েছেন...

image

ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়ির অনুষ্ঠানে ...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের অংশজনদের সাথে মতবিনিময় সভা

জামালপুর প্রতিনিধি : জামালপুরে অংশীজনদের সাথে প্রকল্পের উপকা...

image

পবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

  • company_logo