• সমগ্র বাংলা

চাটমোহরে গুমানী নদী থেকে শিশুর ভাসমান লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে নদী থেকে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে গুমানী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম ঘটনাস্থল থেকে জানান, নাটোরের গুরুদাসপুর এলাকা থেকে নদীর স্রোতে ৫/৬ বছর বয়সী একটি মেয়ে শিশুর লাশ ভেসে আসে। সন্ধ্যার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা নদীপাড়া পয়েন্ট থেকে স্থানীয়দের প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়েছে। 

তিনি আরো জানান, লাশটি ৪/৫ দিন আগের হওয়ায় চেহারা বিকৃত হয়ে গেছে। শিশুটির পড়নে গোলাপী রংয়ের পায়জামা এবং লাল সবুজ রংয়ের সালোয়ার কামিজ আছে। এখন পর্যন্ত লাশটি সনাক্ত করা সম্ভব হয়নি।  

ময়না তদন্তের জন্য লাশটি উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই এই মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo