ছবিঃ সংগৃহীত
অর্থনীতি ডেস্ক: অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আগামীতে মূল্যস্ফীতি আরও কমবে বলে আশ্বস্ত করেছেন তিনি।
সোমবার (৭ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন শফিকুল আলম।
পোস্টে শফিকুল আলম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে।
তিনি লেখেন, জুন ২০২৫ মাসের উপাত্ত অনুযায়ী পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ৮.৪৮ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ২০২৪ সালের আগস্ট মাসের তুলনায় ২ শতাংশ-বিন্দু কম। খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়ে ৭.৩৯ শতাংশে দাঁড়িয়েছে যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন।
প্রেস সচিব আরও বলেন, খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতিও হ্রাস পেতে শুরু করেছে এবং আগামীতে তা খুব দ্রুত কমে আসবে।
নিউজ ডেস্ক : বিশ্ববাজারে দাম কমার প্রভাব পড়েছে দেশের স্বর্ণে...
নিউজ ডেস্ক : ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইর...
নিউজ ডেস্ক : ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের মূল্য ফের বাড়িয়েছে...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি...

মন্তব্য (০)