ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই ঘোষণাপত্রকে অবশ্যই নতুন সংবিধানে যুক্ত করতে হবে। কেবল যুক্ত নয়, একাত্তর ও চব্বিশের আকাঙ্ক্ষাই হবে নতুন সংবিধানের আদর্শিক ভিত্তি। প্রথমে রাজনৈতিক ঐকমত্যের দলিল হিসেবে জুলাই ঘোষণাপত্র প্রস্তুত হবে। পরে একে সাংবিধানিক ও আইনি ভিত্তি দিতে হবে।’
রোববার (৬ জুলাই) নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা বলা হয়।
ওই পোস্টে বলা হয়, ‘জুলাই ঘোষণাপত্রে জুলাইয়ের ছাত্র-গণঅভুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, শহীদ ও আহতদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি থাকবে।’
উল্লেখ্য, জুলাই উপলক্ষে পদযাত্রার অংশ হিসেবে আজ সকালে নওগাঁর কুজাইল বাজার ঘুরে দেখান নাহিদ ইসলাম। তিনি এ সময় তিনি হাঁটুরেদের খোঁজ খবর নেন। এলাকাবাসীর আতিথেয়তায় চা পান করেন।’
নাহিদ ইসলামের ফেসবুক পেজে বলা হয়, নাহিদ ইসলামের সঙ্গে এলাকাবাসীর অন্তরঙ্গ আলোচনায় নতুন দিনের রাজনীতির প্রত্যাশা এবং স্থানীয় সমস্যাগুলো উঠে আসে। নাহিদ ইসলাম এলাকাবাসীর কাছ থেকে বেশ কিছু মূল্যবান পরামর্শ গ্রহণ করেন।
নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...
নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...
নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...
নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

মন্তব্য (০)