ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বিস্ফোরণ ও আগুনে অন্তত ৩টি ভবন ধসে পড়েছে। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যু এবং দুই নারী আহত হয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এতে বলা হয়, স্থানীয় সময় রোববার (২৯ জুন) ভোরে ‘১৯০০ ওয়েস্ট ব্রিস্টল স্ট্রিটে’ এ ঘটনা ঘটে।
স্থানীয় দমকল বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান ড্যানিয়েল ম্যাককার্টি বলেছেন, একই সারিতে থাকা ৩টি ভবনে বিস্ফোরণ হয়, যার ফলে আগুন লেগে যায়। দুর্ঘটনাস্থলে মানুষ আটকা পড়েছে। দুইজনকে খুঁজে বের করে হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের মৃত্যু হয়েছে। যদিও বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।
পাকিস্তানকে প্রশংসায় ভাসালেন ইরানের সেনাপ্রধান, জানা গেল কারণ
এদিকে, একইদিনে দুপুরে যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে আগুন নেভানোর সময় দমকলকর্মীদের লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারীরা। এ ঘটনায় গুলিবিদ্ধ দুই দমকলকর্মী নিহত ও কয়েকজন আহত হয়েছেন।
গুলিবর্ষণের পর আইডাহোর কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে। পুলিশ বন্দুকধারীদের আটকের চেষ্টা করছে এবং সন্দেহভাজনদের সংখ্যা কত তা নিশ্চিত নয়।
নিউজ ডেস্ক : ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্রমাগত চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলার...
নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য যেন একের পর এ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রদেশ বেলুচিস্তান আলাদা &lsq...
আন্তর্জাতিক ডেস্ক: গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শ...

মন্তব্য (০)