ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে রিপন ইসলাম (১৮) নামের এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, উপজেলার মন্ডলপাড়া এলাকায়।
অভিযোগ সুত্রে জানা গেছে, শিশুটিকে বাড়িতে একা পেয়ে ঘটনার দিন গত ২৭ জুন দুপুরে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন প্রতিবেশী যুবক রিপন ইসলাম। এসময় শিশুটির ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে রিপন পালিয়ে যায়। পরে শিশুটিকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...
ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

মন্তব্য (০)