• সমগ্র বাংলা

পাবনায় সাপের খেলা দেখানোয় সময় সাপুড়েকে গোখরা সাপের ছোবল: অত:পর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ জনতার সামনে সাপের খেলা দেখাচ্ছিলেন সাপুড়ে নাঈম হোসেন (২২)। হঠাৎ গোখরা সাপটি তার হাতে ছোবল দেয়। হাসপাতাল আর ওঝার বাড়ি দৌঁড়েও শেষ রক্ষা হলো না তার। মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় তাকে। 

শনিবার (২৮ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি এলাকার একটি ওঝার বাড়িতে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

এর আগে একইদিন সকাল দশটার দিকে নাঈম হোসেনকে ছোবল দেয় সাপটি। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঈশ্বরদী পৌর এলাকায় সাপের খেলা দেখাচ্ছিলেন তরুণ সাপুড়ে নাঈম হোসেন। এ সময় তার বাক্সে থাকা একটি গোখরা সাপ হাতের বৃদ্ধাঙ্গুলিতে ছোবল দেয়। পরে স্থানীয়রা তার হাতে তিনটি বাধন দিয়ে দেন। পরে স্বেচ্ছায় হাতের বাঁধন খুলে ফেলেন সাপুড়ে নাঈম হোসেন নিজেই ৷

এরপর শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসা না নিয়ে তাকে উপজেলার মুলাডুলি এলাকার একটি ওঝার কাছে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে ওঝা নাঈম হোসেনকে মৃত ঘোষণা করেন। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, নিহত নাঈম একজন ওঝা ছিলেন। সাপের খেলা দেখিয়ে জীবন জীবিকা নির্বাহ করতে তিনি। শুক্রবার (২৭ জুন) একটি গোখরা সাপ ধরে নিজের কাছে রেখেছিলেন। আজকে সেই সাপ নিয়ে খেলা দেখাতে গেলে তাকে ছোবল দিলে তিনি মারা যায়। এ ঘটনা জানার পর নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হলে ততক্ষণে তার জানাজা কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত, চালকসহ অটোরিকশা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌরসভার মরা...

image

পাবনায় পৃথক ঘটনায় দুইজন নিহত

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরে পৃথক দুই ঘটনায় দুইজন নিহত হয়েছেন...

image

ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়ির অনুষ্ঠানে ...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের অংশজনদের সাথে মতবিনিময় সভা

জামালপুর প্রতিনিধি : জামালপুরে অংশীজনদের সাথে প্রকল্পের উপকা...

image

পবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

  • company_logo