ছবিঃ সিএনআই
নিউজ ডেস্কঃ বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে উপস্থাপকদের সংগঠন অল ব্রডকাস্টারস কমিউনিটি- এবিসির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। শুক্রবার রাজধানীর গুলশান ক্লাবে এই আয়োজন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সূচনা হয়। সংগঠনের মহাসচিব দেবাশীষ রঞ্জন সরকারের পিতার মৃত্যু ও সংবাদ উপস্থাপিকা তরীর মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও অফিসিয়াল ওয়েবসাইট উন্মুক্ত করা হয়।

এবিসির সভাপতি চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরির সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমির ডা: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বিএনপি'র ক্রীড়া সম্পাদক ও ঢাকা উত্তর বিএনপির সাবেক ফুটবলার আমিনুল হক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, এনসিপি নেতৃবৃন্দ, জনপ্রিয় উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার, সিআইডির অ্যাডিশনাল ডিআইজি ইকরামুল হাবিব, জনপ্রিয় ইসলামিক অনুষ্ঠান উপস্থাপক ও জাতীয় দৈনিক ঐশী বাংলা সম্পাদক সুফি মহিউদ্দিন খান ফারুকী সহ অন্যান্যরা।
এসময় দেশের বিভিন্ন টেলিভিশন ও রেডিওতে কর্মরত সংবাদ, অনুষ্ঠান, খেলাধুলা, বাণিজ্য ও টকশোর উপস্থাপকরা উপস্থিত ছিলেন। পরে বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...
ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

মন্তব্য (০)