• আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মধ্যেই তেহরানে ফের একাধিক বিস্ফোরণ

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের সঙ্গে ‍যুদ্ধবিরতির মধ্যেই ইরানের রাজধানী তেহরানে আবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সক্রিয় করা হয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

শনিবার (২৮ জুন) ভোরে তেহরানের পশ্চিমাঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় নিহত ৬০ জন উচ্চপর্যায়ের ব্যক্তির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার আগে এ ঘটনা ঘটে।

ইরান ইন্টারন্যাশনাল সূত্রে জানা গেছে, তেহরানের ইসলামশহর এলাকায় বিস্ফোরণ ঘটে এবং সেখানকার আকাশে অ্যান্টি-এয়ারক্রাফ্ট গান চালানো হয়। স্থানীয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের পোস্ট থেকে এ তথ্য উঠে এসেছে।

তেহরানের পশ্চিমাঞ্চলের বিদগানে এলাকাটি সামরিক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র স্থাপনার জন্য পরিচিত। সম্প্রতি ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধ চলাকালীন ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।

এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে একটি রকেট ছোড়া হয়েছে। বাতাসে প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করে হুমকি প্রতিহত করা হয়েছে।

 

মন্তব্য (০)





image

কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংস করল ইরান

নিউজ ডেস্ক : ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে...

image

সমঝোতা স্মারক বাতিল, প্রথমবারের মতো জানাল ইরান

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্রমাগত চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলার...

image

৫ বছরে স্বর্ণের দাম দ্বিগুণের সম্ভাবনা

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য যেন একের পর এ...

image

‎পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রদেশ বেলুচিস্তান আলাদা &lsq...

image

‎ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯

আন্তর্জাতিক ডেস্ক: গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শ...

  • company_logo